ভারতীয় মজদুর সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন

আগরতলা : সারা রাজ্যে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। বি এম এসের অধীন বিভিন্ন সংগঠনের তরফেও হয় অনুষ্ঠান। রবিবার ভারতীয় মজদুর সংঘের ৬৯ তম প্রতিষ্ঠা দিবস পালন করে ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ। রাষ্ট্র- শ্রমিক হিতে কাজ করে থাকে এই সংগঠন। এদিন আগরতলা মিলন চক্র এলাকায় হয় প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিনয় মল্লিক সহ অন্যরা। পতাকা উত্তোলনের পর শ্রদ্ধা জানানো হয় সংগঠনের প্রতিষ্ঠাতাকে। এই সংগঠন বিভিন্ন সামাজিক কাজও হাতে নিয়ে থাকে।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার

লেইক চৌমুহনী বাজারে মদমত্ত দুই অটো চালকের ঝামেলা গড়ালো পশ্চিম আগরতলা থানা পর্যন্ত