জুনিয়র জাতীয় আসরের জন্য বালক- বালিকা বিভাগে ট্রায়াল

ত্রিপুরা আগরতলা : চলতি বছরের জুলাই মাসে হবে অনূর্ধ্ব-১৭ জাতীয় জুনিয়র বালক- বালিকা বিভাগে ফুটবল আসর। এই আসরে অংশ নেবে ত্রিপুরা দল। জাতীয় আসরের জন্য দল বাছাইয়ের ট্রায়াল শুরু হয় শনিবার। এদিন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য স্তরের দুদিন ব্যাপী উন্মুক্ত ট্রায়াল শনিবার শুরু হয় উমাকান্ত স্টেডিয়ামে। এই নির্বাচনী শিবিরে  ছেলেদের বিবাহগে ৯০ জন ও মেয়েদের বিভাগে ৩৫ জন অংশ নেন। ট্রায়াল থেকে ছেলেদের ৩০ জন এবং মেয়েদের ৩০ জনকে মনোনীত করে রাখা হবে। পরবর্তীতে  তাদের থেকে ২২ জন করে টিম গঠন করে ১৫ দিনের প্রশিক্ষণ শিবির করা হবে।একথা জানান কোচ সুভনজিৎ সিনহা।

Related posts

জিবি হাসপাতালে এভি ফিস্টুলা ক্যাম্প সফলভাবে সম্পন্ন

দিন দুপুরে আর.এম.এস চৌমুহনী এলাকায় এক রিক্সা চালককে মারধর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

আসন্ন পুর ও নগর নির্বাচনে ২১ টি পুর ও নগর সংস্থার সকল আসনে এনডিএ প্রার্থীরা জয়ী হবেঃমন্ত্রী সুশান্ত চৌধুরী