লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার বৃক্ষ রোপণ

ত্রিপুরা আগরতলা : প্রতি মাসেই সেবামূলক কাজ করে থাকে লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার। মে মাসের পরে জুন মাসেও বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করে সংগঠন। বর্তমানে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে জনজীবনে।এর জেরে বেড়ে চলেছে তীব্র গরম। তাই মানুষকে গরমের হাত থেকে কিছুটা রেহাই দিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার। বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপনই একমাত্র উপায়। এজন্য সবার প্রতি বৃক্ষরোপনের আহ্বান রাখেন তারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী তাদের। শনিবার রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচী ঘিরে তাদের মধ্যে ভালো সাড়া পড়ে।উপস্থিত ছিলেন সেক্রেটারি লায়ন পায়েল সাহা সহ অন্যরা।

Related posts

দীপাবলি উৎসব উপলক্ষ্যে নতুন সাজে সাজিয়ে তোলা হচ্ছে দক্ষিণ ইন্দ্রনগরস্থিত জয় মা কালি সন্তান সংঘের মন্দির

আগরতলা পুর নিগমের ৫১ টি আসনে বিজেপি প্রার্থীদের জয় ১০০ শতাংশ নিশ্চিতঃমুখ্যমন্ত্রী

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ