নীট ইউজি পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের

ত্রিপুরা আগরতলা : নীট ইউ জি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরে ফলাফল নিয়ে দুর্নীতি অভিযোগ এনে সরব অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয় আগরতলা উজ্জয়ন্ত প্যালেসের সামনে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানায় শাসক দলের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। পাশাপাশি তারা দাবি জানান পুনরায় নীট পরীক্ষা নেওয়ার। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরা প্রদেশের কার্যকর্তারা। তাদের অভিযোগ নীটের প্রশ্নপত্র অর্থের বিনিময়ে বিক্রি হয়েছে। তারা এন টি এর ভূমিকায় ক্ষোভ জানান।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা