সি বি আই তদন্তের দাবি টি এস এফের

ত্রিপুরা আগরতলা : আন্সার কী ফাঁসের সঠিক তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি জানাল তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন।সোমবার সংগঠনের তরফে এক প্রতিনিধি রাজ্যপালের উদ্দেশ্যে ডেপুটেশন দিয়ে এই দাবি জানান। রাজ্যপালের অনুপস্থিতিতে স্মারকলিপি গ্রহণ করেন রাজ্যপালের সচিব ইউ কে চাকমা। এদিন তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের এক প্রতিনিধি দল রাজভবনে যান। নেতৃত্বে ছিলেন সংগঠনের সভাপতি সম্রাট দেববর্মা সহ অন্যরা। তারা দাবি জানিয়েছেন আন্সার কী ফাঁসের ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও শাস্তির। উল্লেখ্য তিপ্রা মথা পরিচালিত এডিসি প্রশাসন ক্ষমতায় বসার তিন বছরের মাথায় ১১০পদে লোক নিয়োগের জন্য ৯ জুন লিখিত পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই ফাঁস হয়ে যায় আন্সার কী। তাই পরীক্ষা বাতিল করে দেওয়া হয় নির্দিষ্ট তারিখের।পরে পরীক্ষা নেওয়া হবে বলে ঘোষণা করা হয় সংশ্লিষ্ট বোর্ডের তরফে। ঘটনায় ইতিমধ্যে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা