খেলোয়াড়দের জার্সি প্রকাশ স্বামী বিবেকানন্দ ক্লাবের

ত্রিপুরা আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশনে এবছর খেলবে ভট্টপুকুর এলাকার স্বামী বিবেকানন্দ ক্লাব। তৃতীয় ডিভিশনে খেলার অনুমোদন দিয়েছে টিএফএ। ফুটবলাররা এবছর সি ডিভিশনে ভালো খেলা উপহার দেবে বলে আশা প্রকাশ করেন ক্লাবের কর্মকর্তারা। মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন কর্মকর্তারা। উপস্থিত ছিলেন সভাপতি সরযূ চক্রবর্তী, সম্পাদক কমল দেব সহ অন্যরা।ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত তৃতীয় ডিভিশন ফুটবল খেলার নামার আগে স্বামী বিবেকানন্দ ক্লাবের খেলোয়ারদের জার্সি উন্মোচন করা হয় মঙ্গলবার।

Related posts

মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত হলো প্রদেশ বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক

তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন

তিন দিনের শিশুর জটিল অস্ত্রোপচারে নবজাতকের প্রাণরক্ষা আগরতলা জিবিপি হাসপাতালে, বিনামূল্যে চিকিৎসায় নজির চিকিৎসকদের