প্রথমবার কৃষ্ণনগর কদমতলী যুবক সংস্থা টিএফএ-র সি ডিভিশন খেলতে মাঠে নামছে

ত্রিপুরা আগরতলা : ক্লাবের ৫৩ বছরে এই প্রথম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত তৃতীয় ডিভিশন খেলবে কৃষ্ণনগর কদমতলী যুবক সংস্থা। মঙ্গলবার ক্লাবের তরফে সাংবাদিক সম্মেলন করা হয়। উপস্থিত ছিলেন সভাপতি ডাঃ সুনীল ধর, সম্পাদক, কোষাধ্যক্ষ সহ অন্যরা। তারা জানান ২২ জনের ফুটবল টিম গঠন করা হয়েছে। প্রথমবার সি ডিভিশন খেলতে যাওয়া কদমতলী যুবক সংস্থার ফুটবলারদের প্রায় এক মাস ধরে প্রশিক্ষণ দিয়ে আসছেন কোচ রাজীব দেববর্মা। স্বামী বিবেকানন্দ ময়দান ও প্রগতি মাঠে চলে প্রশিক্ষণ। বুধবার সবুজ সংঘের বিপক্ষে খেলতে নামবে কৃষ্ণনগর যুবক সংস্থা। ১৯৭১ সালে কৃষ্ণনগর কদমতলী যুবক সংস্থা গঠিত হয়েছিল। বিভিন্ন সামাজিক সহ অন্যান্য কর্মকান্ডের সঙ্গে নিজেদের সারা বছরই জড়িয়ে রাখে তারা।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ