সি ডিভিশনে গ্রুপ- বিতে ১৫ গোলে সবুজ সংঘকে হারায় সরোজ সংঘ

ত্রিপুরা আগরতলা : ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত সি ডিভিশনে দিনের প্রথম ম্যাচ ড্র হয়। বুধবার রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় দিনের প্রথম ম্যাচে এ-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় কেশব সংঘ ও আনন্দ ভবন ক্লাব। ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয় উভয় দল।দিনের দ্বিতীয় ম্যাচে বি-গ্রুপের লড়াইয়ে মুখোমুখি হয় সবুজ সংঘ ও সরোজ সংঘ। সবুজ সংঘ-কে গোলের বন্যায় ভাসিয়ে ১৫-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে লিগে জয়ের হ্যাট্রিক করে নেয় সরোজ সংঘ। এদিনের ম্যাচে সরোজ সংঘের হয়ে হ্যাট্রিক করে জয়কিষান দেববর্মা। এছাড়াও দলের হয়ে জোড়া গোল করে মনোজিৎ সিং বড়ুয়া, বিপ্টু এিপুরা, সাগর হালাম, প্রীতম সরকার।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার