রাজ্য সফরে বিজেপি মহিলা মোর্চার রাষ্ট্রীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন

আগরতলা : সারা দেশে বিজেপি মহিলা মোর্চার তরফে চলছে সেবা পাক্ষিক কর্মসূচী। এই কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে স্বচ্ছতা অভিযান ও পোষণ কর্মসূচী। এই কর্মসূচীতে যোগ দিতে রাজ্যে এলেন মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথী শ্রীনিবাসন। এদিন তিনি নতুননগর অঙ্গনওয়ারী কেন্দ্রে যান। সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা। কর্মসূচীর অঙ্গ হিসাবে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। ঝাড়ু হাতে সাফাই অভিযান করেন ।স্বচ্ছতা অভিযানের পাশাপাশি এদিন অঙ্গনওয়াড়ই কেন্দ্রের শিশুদের হাতে পুষ্টিকর খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। এইদিনের কর্মসূচীতে অংশগ্রহণ করে মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথী শ্রীনিবাসন জানান দেশ জুড়ে মহিলা মোর্চার উদ্যোগে সেবা পাক্ষিক কর্মসূচি পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির প্রতি নজর দিয়েছেন। মহিলাদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন অনুষ্ঠানে প্রচুর সংখ্যক শিশু ও মায়েরা অংশ নেন।

 

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী