বেসিক লাইফ সাপোর্ট কোর্সের অঙ্গ হিসেবে হাড় ও জয়েন্ট দিবস পালন রামঠাকুর কলেজে

আগরতলা : হাড় ও জয়েন্ট দিবস উদযাপন করা হয় শুক্রবার রাম ঠাকুর মহাবিদ্যালয়ে।ত্রিপুরা অর্থোপেডিক সোসাইটি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কলেজে এই দিবস উদযাপন করা হয় এদিন বেসিক লাইফ সাপোর্ট কোর্সের অঙ্গ হিসাবে।এই কর্মসূচীতে মহাবিদ্যালয়ের শতাধিক পড়ুয়া অংশ নেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষা চিত্রা পাল, ত্রিপুরা অর্থোপেডিক সোসাইটির সভাপতি ডাঃ প্রদ্যোত বসাক, ত্রিপুরা অর্থোপেডিক সোসাইটির সম্পাদক ডাক্তার রাজীব দেবনাথ সহ বিশিষ্টজনেরা। মূলত যান দুর্ঘটনায় আহতদের অ্যাম্বুলেন্স আসার আগে পর্যন্ত যেন বেসিক লাইফ সাপোর্ট দেওয়া যায় তার জন্য এই ধরনের কোর্সের আয়োজন করা হয়েছে বলে জানান সোসাইটির সম্পাদক ডাক্তার রাজীব দেবনাথ।

Related posts

স্বামী বিবেকানন্দ ময়দানে প্রকাশ্য সমাবেশ করে নিজেদের শক্তির জানান দিল সারা ভারত কৃষক সভা

একজন কংগ্রেস বিধায়ক বিধানসভার পবিত্রতাকে অপবিত্র করেছেনঃরাজীব ভট্টাচার্য

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা নিরঞ্জন সহ আনুষাঙ্গিক প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত হল পুর নিগমের বৈঠক