রোগী বাড়লেও বৃদ্ধি পাচ্ছে না বেডের সংখ্যা স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে

আগরতলা : শয্যা সংখ্যা বাড়ানোর জন্য সরকারের তরফে চেষ্টা করা হচ্ছে। শয্যা সংখ্যা কম নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা জানান স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার রণজিৎ সাহা। রাজ্যের স্টেট আয়ুর্বেদিক হাসপাতালে মাত্র ৫০ টি শয্যা রয়েছে। রাজধানীর প্রাণ কেন্দ্রে থাকা এই হাসপাতালে রোগীর সংখ্যা বর্তমানে বাড়ছে। সেই অনুযায়ী নেই শয্যা।স্বাভাবিক ভাবে শয্যার অপ্রতুলতায় চিকিৎসা নিতে আসা রোগীদের থাকার জায়গা করে দিতে হচ্ছে মেঝেতেই। এমনকি বহির্বিভাগের মেঝেতে পর্যন্ত রোগীদের থাকার ব্যবস্থা করে দিতে হচ্ছে। হাসপাতালের পরিষেবা নিয়ে রোগী ও পরিজনদের তরফে তেমন কোন অভিযোগ না থাকলেো বর্তমানে বড় সমস্যা হচ্ছে শয্যার অভাব। পাশাপাশি কিছুটা রয়েছে অপরিচ্ছন্নতা। রোগীর পরিজনদের অভিযোগ নিয়ে স্টেট আয়ুর্বেদিক হাসপাতালের সিনিয়র মেডিক্যাল অফিসার রণজিৎ দাস সমস্যার কথা স্বীকার করেন নেন। তিনি জানান, সরকার চেষ্টা করছে বেডের সংখ্যা বাড়ানোর বিষয়টি। তিনি দাবি করেন, রোগীদের ভালো খাবার ও চিকিৎসা দেওয়া হচ্ছে। নতুন নতুন যন্ত্রপাতি আনা হচ্ছে বিভিন্ন পরীক্ষা- নিরিক্ষার জন্যে।

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার