এক ভারতীয় দালালকে আটক করলো জি আর পি থানার পুলিস

আগরতলা : অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের ভারতের প্রবেশের ক্ষেত্রে সহযোগিতা করার অভিযোগ উঠে আসে ভারতীয় নাগরিক নাজমুল হোসেনের বিরুদ্ধে। অভিযোগ অনেকদিন ধরে দালালের কাজ করে আসছেন এই ব্যক্তি। বৃহস্পতিবার আগরতলা জী আর পি থানার পুলিস রিমান্ডের আবেদন জানিয়ে তাকে আদালতে সোপর্দ করে। মানব পাচারের সাথে যুক্ত থাকায় ভারতীয় নাগরিককে আটক করল আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃত মানব পাচারকারীর নাম নাজমুল হোসেন। তার বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত মতিনগর এলাকায়। সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফ-এর সহযোগিতা নিয়ে মতিনগর গিলামুরা এলাকা থেকে নাজমুল হোসেন নামে দালালকে গ্রেপ্তার করা হয়েছে। জিআরপি থানায় দায়ের হওয়া একটি মামলার তদন্তে নাজমুল হোসেনের নাম উঠে এসেছে। সে বাংলাদেশী নাগরিক ও রোহিঙ্গাদের অবৈধভাবে রাজ্যে আসতে সহযোগিতা করে। একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

 

 

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা