সুষ্ঠু-শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা

আগরতলা : সুষ্ঠু-শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে সবচেয়ে বড় শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এবছর সার্বজনীন দুর্গা পূজাকে কেন্দ্র করে রাজ্যের কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। রবিবার প্রতিক্রিয়ায় একথা জানান পশ্চিম জেলার পুলিশ সুপার কিরন কুমার কে। তিনি আরও জানান এবার দুই হাজারের বেশি আরক্ষা কর্মী পশ্চিম জেলায় মোতায়েন ছিল নিরাপত্তার কাজে। পুলিশ অফিসাররা দিনরাত পরিশ্রম করেছেন। মায়ের গমন কার্নিভ্যালকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান পুলিস সুপার। মায়ের গমন কার্নিভালও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশাব্যক্ত করেন পুলিস সুপার।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা