গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাওয়া কঠিন হয়ে গেল ইকফাই এফ সির

আগরতলা: এন এস আর সি সির কাছে হেরে গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাওয়ার কঠিন হয়ে গেল ইকফাই এফ সির। সোমবার ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সকালে উমাকান্ত মাঠে মুখোমুখি হয় এন.এস.আর.সি.সি ও ইকফাই এফ সি। নিজেদের শেষ ম্যাচে ইকফাই এফ সি ৪-২ গোলের ব্যবধানে পরাজিত এন এস আর সি সির কাছে।গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাবার রাস্তা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো ইকফাই এফ সির শেষ ম্যাচে হেরে। ইকফাই এফ সি লিগের ৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়ী হয়েছে। আর ২ টি ম্যাচ পরাজয় ও ১ টি ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট সংগ্রহ করে। এদিকে এন.এস.আর.সি.সির সংগ্রহে রয়েছে ৩ ম্যাচে ৫ পয়েন্ট ও আনন্দ ভবনের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে ৪ পয়েন্ট।

Related posts

আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় টেবিল টেনিস ও চাইনিজ চেকার প্রতিযোগিতা

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

১ থেকে ৫ অক্টোবর উদয়পুরে অনুষ্ঠিত হবে উত্তর-পূর্বাঞ্চলীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্ট