গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাওয়া কঠিন হয়ে গেল ইকফাই এফ সির

আগরতলা: এন এস আর সি সির কাছে হেরে গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাওয়ার কঠিন হয়ে গেল ইকফাই এফ সির। সোমবার ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় সকালে উমাকান্ত মাঠে মুখোমুখি হয় এন.এস.আর.সি.সি ও ইকফাই এফ সি। নিজেদের শেষ ম্যাচে ইকফাই এফ সি ৪-২ গোলের ব্যবধানে পরাজিত এন এস আর সি সির কাছে।গ্রুপ-এ থেকে ফাইন্যালে যাবার রাস্তা অনেকটা কঠিন হয়ে দাঁড়ালো ইকফাই এফ সির শেষ ম্যাচে হেরে। ইকফাই এফ সি লিগের ৫ ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয়ী হয়েছে। আর ২ টি ম্যাচ পরাজয় ও ১ টি ম্যাচ ড্র করে ৭ পয়েন্ট সংগ্রহ করে। এদিকে এন.এস.আর.সি.সির সংগ্রহে রয়েছে ৩ ম্যাচে ৫ পয়েন্ট ও আনন্দ ভবনের সংগ্রহে রয়েছে ২ ম্যাচে ৪ পয়েন্ট।

Related posts

রঞ্জি ট্রফির এলিট গ্রুপ বি-র ম্যাচে সৌরাষ্ট্রকে ১৩৩ রানে পরাজিত করে দুর্দান্ত জয় তুলে নিল ত্রিপুরা

প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বীরেন্দ্র ক্লাব ও টিএসজেসি-র মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

ব্যাটে-বলে সৌরাষ্ট্রকে চাপে রাখল ত্রিপুরা, দ্বিতীয় দিনেই ১৯৬ রানের লিড