দাবি আদায়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন

আগরতলা : দাবি আদায়ে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে ডেপুটেশন। ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। শনিবার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা অভয়নগরস্থিত সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কার্যালয়ে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করে। অঙ্গনওয়াড়ি কর্মী তৃপ্তি দাস জানান তাদের কর্মী ও সহায়িকাদের গ্র্যাচুইটি , অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মী হিসাবে স্বীকৃতি , অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকাদের বেতন বৃদ্ধি সহ মোট ৪ দফা দাবি আদায়ে এদিনের স্মারকলিপি।এদিন দপ্তরের অধিকর্তার নিকট এক প্রতিনিধি দল দাবি সনদ তুলে দেন।

Related posts

চতুর্দশ দেবতা মন্দির চত্বরে ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা