২০ সদস্যক নতুন কমিটি গঠিত কর্নেল চৌমুহনী যুব সংস্থার

আগরতলা : আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হল রাজধানীর কর্নেল চৌমুহনী যুব সংস্থার। ১০ নভেম্বর নতুন কমিটি গঠিত হয়।এতে রয়েছেন ৮ জনের উপদেষ্টা কমিটি।২০ সদস্যক এই নতুন কমিটি আগামী তিন বছর ক্লাব পরিচালনার দায়িত্বে থাকবে। রবিবার ক্লাবে ঘরে সাংবাদিক সম্মেলন করে একথা জানান নতুন কমিটির সভাপতি ডঃ পল্লব কান্তি ঘোষাল। সাথে ছিলেন ক্লাব সম্পাদক অসিত বরণ সাহা সহ অন্যান্যরা। এদিনের সাংবাদিক সম্মেলনে ক্লাবের আগামীদিনের কর্মসূচি তুলে ধরা হয়। সহসাই ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলেও জানান নব গঠিত কমিটির কর্মকর্তারা।

Related posts

বিভিন্ন দপ্তরের একাধিক শূন্যপদ সৃষ্টি ও শূন্য পদ পূরণের সিদ্ধান্ত রাজ্য মন্ত্রীসভার বৈঠকে

দাবি আদায়ের লক্ষ্যে জিবি-অভয়নগর সড়ক অবরোধ ত্রিপুরা অঙ্গনওয়ারী কর্মী কর্মী ও সহায়িকা ঐক্য মঞ্চের

২৫ কেজি গাজা সহ পূর্ব থানার পুলিশের জালে ধরা পড়ল বিহারের তিন মহিলা