কংগ্রেসের কু-কর্মের কারনে এক দেশ এক নির্বাচন প্রথা ভেঙ্গে গেছে—বিপ্লব

আগরতলা : সম্প্রতি সংসদে পেশ হয়েছে এক দেশ এক ভোট বিল। যদিও এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে রয়েছে। এই বিল নিয়ে সোমবার সাংবাদিকদের প্রশ্নোত্তরে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, এক দেশ এক নির্বাচন নতুন নয়।এর আগে চার বার একসাথে লোকসভা ও বিধানসভার নির্বাচন হয়েছে। তিনি আরও বলেন কংগ্রেসের কু-কর্মের কারনে এক দেশ এক নির্বাচন প্রথা ভেঙ্গে গেছে। লোকসভা ও বিধানসভা নির্বাচন পৃথক পৃথক ভাবে করার ফলে ব্যয় বেশি হয়। কংগ্রেস পরিবার তন্ত্রকে বাঁচানোর জন্য পৃথক পৃথক ভাবে লোকসভা ও বিধানসভা নির্বাচন চালু করে দেশবাসীর উপর বোঝা চালিয়ে দিয়েছে। নির্বাচনের ব্যয়ের হার কমানোর জন্য এক দেশ এক নির্বাচন বিল লোকসভায় আনা হয়েছে। বর্তমানে এই বিল জেপিসি-তে পাঠানো হয়েছে। এক দেশ এক নির্বাচন চালু হলে দেশের মানুষের জন্য ভালো হবে বলে জানান সাংসদ বিপ্লব কুমার দেব।

Related posts

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির আশঙ্কা! ত্রিপুরা বিভিন্ন জেলায় ২১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

নির্বাচন কমিশনের উদ্যোগে মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হলো পশ্চিম জেলা ভিত্তিক কুইজ প্রতিযোগিতা

রাজ্য পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করলো আমরা বাঙালি