মোহনপুর মহকুমার পৃথক দুই জায়গা থেকে দুই ভারতীয় মানব পাচারকারী গ্রেপ্তার

আগরতলা : মোহনপুর মহকুমার পৃথক দুই জায়গা থেকে দুই ভারতীয় মানব পাচারকারীকে গ্রেপ্তার করলো জি আর পি।আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান শুক্রবার গভীর রাতে জি আর পি, সিধাই থানার পুলিশ, লেফুঙ্গা থানার পুলিশ ও বামুটিয়া ফাঁড়ির পুলিশের সহযোগিতা নিয়ে দুই জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করা হয়েছে। আগরতলা জিআরপি থানায় তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। মূলত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের ক্ষেত্রে তারা সাহায্য করত। ধৃতরা হল সিধাই থানার অন্তর্গত তালতলা ছিচুরিয়া এলাকার বাসিন্দা রাজধন সরকার ও লেফুঙ্গা থানার অন্তর্গত আকাশ রায়। শনিবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। তিনি আরও জানান জানুয়ারি মাসে আগরতলা রেল স্টেশন থেকে মোট ৯ জন বাংলাদেশী নাগরিক এবং ১৩ দালালকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ভারতীয় দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Related posts

উনকোটিতে ২১টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী

৭০০ দেশলাইর কাঠি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে নজর কাড়লো পূর্ব চাঁদমারীর বিজয় দেবনাথ

প্রতি বছর দেশের ২০ লক্ষ মানুষ শব্দ দূষণের কারণে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেঃমন্ত্রী অনিমেষ দেববর্মা