Home First post পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হল সার্বজনীন খার্চি উৎসব

by sokalsandhya
0 comments

আগরতলা : গত বছরের ন্যায় এই বছরও মঙ্গলবার থেকে পুরাতন হাভেলির চৌদ্দ দেবতা মন্দিরে শুরু হয়েছে সার্বজনীন খার্চি উৎসব। ৭ দিনব্যাপী আয়োজিত এই খার্চি  উৎসবের দিন গুলিতে পুরাতন হাভেলির সমগ্র প্রান্ত জুড়ে আবার পুরনো দিনের কথা ও সুর  বেজে উঠেছে। বুধবার চিরা চরিত প্রথা অনুযায়ী চৌদ্দ দেবতার বিগ্রহ গুলিকে মন্দির থেকে বের করে আনা হয়। চৌদ্দ জন গালিমের কোলে করে চৌদ্দ দেবতার বিগ্রহের পূজার্চনা সম্পন্ন হয়। প্রদান করা হয় গার্ড অফ ওনার।এরপর রাজ চন্তাইয়ের তত্ত্বাবধানে একে একে চৌদ্দ দেবতার বিগ্রহ গুলি নিয়ে শুরু হয় শোভাযাত্রা।এই বিগ্রহ গুলিকে নিয়ে যাওয়া হয় হাওড়া নদীর ঘাটে।পথের দুই প্রান্তে হাজারো ভক্তের সমাগম ঘটে।ধূপের ধোয়া, উলুধ্বনি, শাখের আওয়াজ, মোমবাতির আরতি আর ঢাকের শব্দে এক অন্যমাত্রায় পৌঁছে যায় গোটা পথ। বুধবার থেকে শুরু হয় মূল পূজা। স্নান যাত্রা শেষে ফের বিগ্রহ গুলিকে আনা হয় চৌদ্দ দেবতা বাড়িতে। চৌদ্দ দেবতা বাড়িতে মূল মন্দিরের সঙ্গে নাট মন্দিরে রাখা হয় বিগ্রহ গুলিকে। সেই খানেই ধর্মীয় আচার মেনে রাজচন্তাই পূজার শুভারম্ভ করেন। দেওয়া হয় বলি। মহারাজার আমল থেকে পূজা শুরু হয়েছে।বর্তমানে গালিমেরা পূজা করেন। পুজাকে কেন্দ্র করে হয় মেলা।আষাঢ় মাসের শুক্ল পক্ষে হয় এই পূজা।১০০০ বলি দেওয়া হবে পুজাকে কেন্দ্র করে।আগে এই পূজা ছিল জন জাতিদের।বর্তমানে এই পূজা হয়েছে সার্বজনীন।মহারাজার আমল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী পূজায় বহু মানুষের সমাগম ঘটে।ত্রিপুর রাজার আমল থেকে এই পূজা শুরু হয়েছে।এরপর বংশ পরম্পরায় মানুষ এই পূজায় সমবেত হচ্ছেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles