Home First post যথাযথ মর্যাদায় মহিলা কংগ্রেসের ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল প্রদেশ কংগ্রেস ভবনের সামনে

যথাযথ মর্যাদায় মহিলা কংগ্রেসের ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল প্রদেশ কংগ্রেস ভবনের সামনে

by sokalsandhya
0 comments

আগরতলা : মহিলা কংগ্রেসের ৪২ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হল প্রদেশ কংগ্রেস ভবনের সামনে। এইদিন কংগ্রেস ভবনের সামনে মহিলা কংগ্রেসের পতাকা উত্তোলন করেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ ভট্টাচার্য। পরবর্তীতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত নেতৃত্বরা। উল্লেখ্য কংগ্রেসের মহিলা সংগঠন ওমেন্স উইং হিসেবে ১৯৫২ সাল থেকে কাজ পরে আসছিল। পরবর্তীতে স্বতন্ত্র সংগঠন হিসেবে ১৯৮৩ সালে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস-কে আলাদা সাংগঠনিক মর্যাদা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। ২১ অক্টোবর ১৯৮৩ সালে বোম্বের শানমুখানন্দ হলে কংগ্রেসের মহিলা প্রতিনিধিদের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস ১৫ সেপ্টেম্বর ১৯৮৪ সালে বেঙ্গালুরুতে কংগ্রেসের জাতীয় সম্মেলনে পূর্ণাঙ্গ ফ্রন্ট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছিলেন বেগম আবিদা আহমেদ। প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মহিলা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles