আগরতলা : রাজ্যের সাংবাদিক চিত্র সাংবাদিকদের পরামর্শ অত্যন্ত জরুরি। তারা পরামর্শ দিলে সরকারের কাজ করতে সুবিধা হয়। চিত্র সাংবাদিকদের কাজ যথেষ্ট পরিশ্রমের এবং ঝুঁকি পূর্ণ। চিত্র সাংবাদিকদের একটা ছবি অনেক কথা বলে। সাংবাদিকরা ঝুঁকি নিয়ে বাঁধা অতিক্রম করে দায়িত্ব নিয়ে কাজ করে। সাংবাদিকরা দিনরাত পরিশ্রম করে সংবাদ সংগ্রহ করে। বর্তমান সরকার সংবাদ মাধ্যম বান্ধব। সাংবাদিকদের স্বার্থে অনেক গুলি কাজ বর্তমান সরকার করেছে। আগরতলা প্রেসক্লাবে এিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভার উদ্বোধনি অনুষ্ঠানে এই কথা বলেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার, সষ্পাদক রমাকান্ত দে, লংতরাই স্পাইসি ইন্ডাস্ট্রির কর্নধার রতন দেবনাথ, এিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি প্রলয়জিৎ পাল, সষ্পাদক অভিষেক দেববর্মা সহ সংগঠনের সদস্যরা। এদিনের সভায় ১০ জন ফটোজার্নালিস্টকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে এিপুরা ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের লগু উন্মোচন করা হয়। যেটা আগামিদিনে সাংবাদিকদের জন্য প্রেস স্টিকার হিসাবে ব্যবহার করা হবে।
আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হল এিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারন সভা
3