8
আগরতলা : সোমবার মহাষ্টমী। সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে জায় পুজো। রাজধানীর দুর্গা বাড়িতে এদিন নিয়ম মেনে অষ্টমী পূজা সম্পন্ন হয়। এইদিন দুর্গা বাড়িতে অষ্টমী পূজার অঞ্জলি নেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্যের মুখ্য সচিব জে.কে সিনহা, পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার সহ অন্যান্যরা। এইদিন অষ্টমী পূজা উপলক্ষ্যে দুর্গা বাড়িতে ভিড় জমান ভক্তরা। দুর্গা বাড়ির পুরোহিত জানান অষ্টমী পূজা নিয়ম মেনে সম্পন্ন হয়েছে। দুপুরে মাকে ভোগ দেওয়া হয়। সন্ধ্যা সাড়ে ৭ টায় সন্ধি পূজা হবে। বিকাল বেলা আরতি হবে। মঙ্গলবার নবমী পূজা অনুষ্ঠিত হবে।