15
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে রাজ্যের পুর ও নগর সংস্থার নির্বাচন। এই নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার আহ্বান জানিয়ে বামফ্রন্ট, বিরোধী জোট ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের সমর্থনে এগিয়ে আসার আবেদন জানাল গণ মঞ্চ। রবিবার আগরতলায় গণ মঞ্চের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের নেতৃত্বরা এই আহ্বান জানান। তারা আরও জানান গণ মঞ্চ আসন্ন পুর নির্বাচনে জোট হয়ে লড়াই করার পরিকল্পনা করেছিল। তার জন্য কংগ্রেস ও বামফ্রন্টের সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু জোট করা সম্ভব হয় নি। তাই তারা নির্বাচনে প্রার্থী দেন নি। এই অবস্থায় দাঁড়িয়ে ঐক্য বদ্ধ ভাবে বিরোধী প্রার্থীদের ভোট দানের জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা।