Home » বামফ্রন্ট সরকারের সময় উন্নয়নের ছুয়া জনগণ উপভোগ করেছেঃঝর্ণা দাস বৈদ্য

বামফ্রন্ট সরকারের সময় উন্নয়নের ছুয়া জনগণ উপভোগ করেছেঃঝর্ণা দাস বৈদ্য

by sokalsandhya
0 comments

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: আগরতলা পুর নিগমের ৪৭ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীর বাড়ি বাড়ি ভোট প্রচার। ডুকলি এলাকার ছাত্র যুব আন্দোলনের নেতৃত্ব পঙ্কজ শুক্ল দাসকে এই ওয়ার্ডে প্রার্থী করেছে বামফ্রন্ট। এইদিন তার সমর্থনে নবদীকান্ত এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচার করা হয়। এদিন বাম প্রার্থীর সাথে ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্যা তথা প্রাক্তন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, ডিওয়াইএফআই-র রাজ্য সম্পাদক নবারুন দেব, ফরোয়ার্ড ব্লকের নেতৃত্ব পার্থ রঞ্জন সরকার, শ্রমিক নেতা চিত্ত রঞ্জন দাস, সিপিআইএম নেতৃত্ব দেবতনু সাহা, সুদীপ্ত ঘোষ সহ অন্যান্যরা। এইদিন তারা বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের নিকট বাম প্রার্থীর হয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এক সাক্ষাৎকারে ঝর্ণা দাস বৈদ্য জানান বামফ্রন্ট সরকারের সময় উন্নয়নের ছুয়া জনগণ উপভোগ করেছে। বর্তমানে উন্নতির নামে টাকা নয়ছয় করা হচ্ছে। বর্তমান সরকারের সময় ভাতা বৃদ্ধি করে ২ হাজার টাকা করা হয়েছে ঠিক, কিন্তু বহু মানুষের ভাতা কেটে দেওয়া হয়েছে। স্মার্ট মিটারের নামে সাধারণ মানুষের গলা কাঁটা হচ্ছে। জল কর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বামফ্রন্ট প্রার্থী জয়ী না হলে পুর নিগম এলাকার মানুষের ভোগান্তি আরও বৃদ্ধি পাবে।

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles