নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ নভেম্বর: অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বরা। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সংগঠনের নেতৃত্বরা জানান সমগ্র দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও বর্তমানে নারিরা নির্যাতনের শিকার। কোন জায়গায় নারীদের নিরাপত্তা নেই। প্রতিদিন ধর্ষণ, গণ ধর্ষণের ঘটনা ঘটছে। কিন্তু বিচার হচ্ছে না। অপরাধীরা শাস্তি পাচ্ছে না। মেয়েদের অবস্থা দিনের পর দিন খারাপ হচ্ছে। সংগঠন চায় সম কাজের জন্য সম বেতন যেন মহিলারা পায়। কর্মক্ষেত্রেও মহিলারা বঞ্চিত নির্যাতিত। মহিলারা অনেকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন নয়। তাই নারীদের অধিকার সুনিশ্চিত করতে সংগঠনের লড়াই আন্দোলন জারি থাকবে।
আগরতলা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের দ্বিতীয় রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার
2