চতুর্দশ দেবতা বাড়িতে পূজা দিলেন রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণ

আগরতলা : চতুর্দশ দেবতা বাড়িতে খারচি পুজার প্রথমদিনই সেখানে যান তিপ্রা মথার চেয়ারম্যান তথা রাজ পরিবারের সদস্য প্রদ্যুৎ কিশোর দেববর্মণ। সোমবার সকালে তিনি মন্দিরে যান। সেখানে নিয়ম রীতি মেনেই পূজা দেন। পড়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রদ্যুৎ কিশোর দেব বর্মণ বলেন, খারচি পুজার সময়েই উনার জন্ম হয়েছিল। তিনি বলেন,পরম্পরা ইতিহাস মেনে চলতে হবে। ইতিহাস কখনই ভুলতে নেই। তিনি বলেন, ইতিহাস যেদিন আমরা ভুলে যাব সেদিন ভবিষ্যৎ সমস্যায় পড়বে। ধর্ম ও রাজনীতি এক সঙ্গে করতে চান না। আলাদাই রাখতে চান বলে জানান তিনি।

Related posts

বিজেপি ৬ আগরতলা মণ্ডলে গোষ্ঠী কোন্দলের ইঙ্গিত প্রকাশ্যে

পত্রিকা সম্পাদককে খুনের হুমকির ঘটনায় এখনো কোন গ্রেপ্তার নেইঃপ্রবীর চক্রবর্তী

মানুষকে নিয়ে চলাই বিজেপির মূল লক্ষ্য : মুখ্যমন্ত্রী