প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার তরফে আগরতলায় আলোচনাসভা

আগরতলা : প্রদেশ বিজেপি জনজাতি মোর্চার তরফে আগরতলায় আলোচনাসভা।স্ব-শক্তিকরণ জনজাতি, স্বশক্তিকরণ ত্রিপুরা-এই শ্লোগানকে সামনে রেখে জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন জনজাতি মোর্চার নেতৃত্ব, এমডিসি, জনজাতি বিধায়ক, বিধায়িকা সকলে সম্মিলিত ভাবে এইদিনের সভার আয়োজন করেছে। সভার মূল উদ্দেশ্য হল বিজেপি সরকার প্রতিষ্ঠার পর জনজাতি এলাকার উন্নয়নে কি কি কাজ করেছে সেই গুলি মানুষের সামনে তুলে ধরা। আগামিদিনে জেলা স্তরে , মণ্ডল স্তরে এই ধরনের সভা করা হবে। পাশাপাশি তিনি জনজাতিদের কল্যাণে কেন্দ্র ও রাজ্য সরকার কি কি কাজ করেছে সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা