বিজেপি সরকারের জমানায় বেকারদের কর্মসংস্থান ইস্যুতে ফের রাস্তায় নামার সিদ্ধান্ত বাম দুই যুব সংগঠনের

আগরতলা : বিজেপি সরকারের জমানায় বেকারদের কর্মসংস্থান ইস্যুতে ফের রাস্তায় নামার সিদ্ধান্ত বাম দুই যুব সংগঠনের। সোমবার মেলারমাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে জানান যুব নেতা পলাশ ভৌমিক। উপস্থিত ছিলেন টি ওয়াই এফ-র কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ অন্যরা। পলাশ ভৌমিক জানান বিভিন্ন দপ্তরে নিয়োগ প্রক্রিয়া ঝুলিয়ে না রেখে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে এবং বেকার যুবক যুবতীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রতিবাদে ১৯ এপ্রিল থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত রাজ্যের ৮ টি জেলা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ডি ওয়াই এফ আই ও টি ওয়াই এফ। সোমবার মেলারমাঠস্থিত ছাত্র-যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান ডিওয়াইএফআই-র রাজ্য সভাপতি পলাশ ভৌমিক।এদিন যুব নেতৃত্ব বর্তমান সরকারের কড়া সমালোচনা করেন বেকারদের কর্মসংস্থান ইস্যুতে।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা