বাংলা নববর্ষে দুঃস্থদের মধ্যে অন্ন সেবার আয়োজন করে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন

আগরতলা : সাধ ও সাধ্যের মধ্যে বাঙালীর ঘরে ঘরে নববর্ষের দিনে চলে ভুরিভোজের আয়োজন। কিন্তু সকলের ভাগ্যে এদিন ভালো রান্না করে কাহয়া হয়ে উঠে না। কারণ তাদের মধ্যে অনেকের ঘরবাড়িও নেই। এই অবস্থায় নববর্ষের প্রথম দিন দুঃস্থদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করে থাকে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন। প্রতিবছরের মতো এবারো সেই আয়োজনে খামতি রাখেনি সংগঠন। মঙ্গলবার রাজধানী কলেজটিলা এলাকায় একটি রেস্তোরাঁয় দুঃস্থ লোকজনের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে। সংগঠনের কর্মকর্তারা নিজেরা হাতে দুঃস্থ লোকজনের মধ্যে খাবার পরিবেশন করেন। শুধু খাবার নয় বস্ত্রও বিলি করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী সম্পাদক ডক্টর সুজিত রায়, বিশিষ্ট ব্যবসায়ী প্রাণ গোপাল সাহা সহ অন্যান্যরা l

Related posts

যাত্রাপুর থানা এলাকার রাস্তা থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

সোনামুড়ায় বাইক ও ডিআই গাড়ির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু সোহাগ হোসেন নামে এক যুবকের

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে মহারাজগঞ্জ বাজারের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল সেমিনার