কাশ্মীরে নিরীহ পর্যটকদের উপর হামলার প্রতিবাদে আগরতলায় মিছিল

আগরতলা : কাশ্মীরে পর্যটকদের উপর হামলা ও বাংলাদেশে চিন্ময় প্রভুকে জামিন দেওয়ার পর পুনরায় মিথ্যে মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে আগরতলা শহরে বিক্ষোভ মিছিল। শনিবার রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের উদ্যোগে হয় রাজধানীতে মিছিল। এদিন রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা ঘুরে সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল, বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরা প্রান্ত-র মন্ত্রী শঙ্কর রায়, জগন্নাথ জিউ মন্দিরের ভক্তি কমল মহারাজ সহ অন্যান্যরা। মিছিলে প্রচুর লোকজন অংশ নেন।

Related posts

এডিসি নির্বাচনের জন্য মধ্য প্রদেশ থেকে রাজ্যে এসে পৌছাল ইভিএম মেশিন

কাজল স্মৃতি ফুটবল লিগ প্রতিযোগিতায় বৃহস্পতিবারের ম্যাচে জয় পেলো T.I.S.F ও কাতলামারা হাই স্কুল

রাজধানীর শিশু উদ্যানে চৈত্র মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার