আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে আগরতলা টাউন হলে হয় রঙ্গলি বিহু উৎসব

আগরতলা : রঙ্গলি বিহু উৎসব উদযাপন করা হয় রাজ্যেও। আসাম অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার উদ্যোগে রবিবার আগরতলার টাউন হলে উদযাপন করা হয় রঙ্গলী বিহু উৎসব। প্রায় ২৫ বছর ধরে আগরতলায় আসাম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার উদ্যোগে রঙ্গলি বিহু উৎসব উদযাপন করা হয়। আসাম থেকে চাকরি সুত্রে যারা ত্রিপুরায় বসবাস করছেন তাদেরকে নিয়ে গঠিত হয় এই আসাম এসোসিয়েশন অফ ত্রিপুরা। সংগঠনের সভাপতি পুলিন সাংবাই জানান এনিয়ে ২৩ বছর ধরে রঙ্গলী বিহু উৎসব উদযাপন করছেন ত্রিপুরায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সভাপতি পুলিন সাংবাই, সম্পাদক প্রিয়াংশু রানা বড় ঠাকুর, রাজ্যের বিশিষ্ট লেখক আশীষ কুমার বৈদ্য সহ অন্যান্যরা।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা