বর্ষা ও দুর্গা পূজার মরশুমে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার উপর জোর দিলেন বিদ্যুৎমন্ত্রী

আগরতলা : বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগমের সমস্ত কর্মীরা যাতে ঝাঁপিয়ে পড়েন সে বিষয়ে জোর দিলেন দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ।বুধবার বিদ্যুৎ দপ্তরের পর্যালোচনা বৈঠক করেন মন্ত্রী।বর্ষার মরশুম ও দুর্গা পূজাকে সামনে রেখে বুধবার প্রজ্ঞা ভবনে হয় পর্যালোচনা বৈঠক। এদিন বিদ্যুৎ দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিক থেকে শুরু করে সিনিয়র ম্যানেজারদের নিয়ে বৈঠক করেন মন্ত্রী রতন লাল নাথ। বৈঠকে বর্ষার মরশুম ও দুর্গা পূজার সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার জন্য বিস্তারিত আলোচনা হয়। মন্ত্রী রতন লাল নাথ জানান কতটুকু জঙ্গল কাটিং হয়েছে, ঝুকি পূর্ণ অবস্থায় থাকা বিদ্যুতের খুঁটি গুলি কতটা পরিবর্তন করা হয়েছে, বিদ্যুৎ পরিবাহী পুরনো পরিবাহী তার কতটা পরিবর্তন করা হয়েছে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি দপ্তরের সকল কর্মীদের সতর্ক করা হয়েছে। যাতে করে সকলে ঝাঁপিয়ে পড়ে কাজ করে বর্ষার মরশুম ও দুর্গা পূজার সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখে। কোন ভাবেই যেন বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন না ঘটে সেই দিকে লক্ষ্য রাখা হচ্ছে।

মন্ত্রী রতন লাল নাথ এদিন ফের একবার বলেন বর্তমানে লোডশেডিং দেওয়া হয় না। বর্তমানে একটা দুষ্ট চক্র রাতের অন্ধকারে বেরিয়ে কিছু কিছু এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিচ্ছে। সম্প্রতি ২১ টা জায়গায় একসাথে করা হয়েছে। এই নিয়ে পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা