প্রদেশ কংগ্রেস ভবনে শ্রদ্ধা জানানো হয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে

আগরতলা : প্রতিবছরের মতো এবারো প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের জন্মবার্ষিকী পালন করা হয়। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়। এদিন সকালে কংগ্রেস ভবনে হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, সদর জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায়, মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা। উপস্থিত নেতৃত্ব প্রথমে সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান। ১৯৩৯ সালের ১৮ মে জন্মগ্রহ্ন করেছিলেন সুধীর রঞ্জন মজুমদার। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এমনকি রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। এদিন আলোচনা করতে গিয়ে আশিস সাহা প্রয়াত সুধীর রঞ্জন মজুমদারের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী