দলীয় কর্মীদের সঙ্গে বসে নিগমের ১৫ নম্বর ওয়ার্ডে মন কি বাত শুনলেন বিধায়ক দীপক মজুমদার

আগরতলা : প্রতি ইংরেজি মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতে অংশ নেন। দেশবাসীর সামনে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এই রবিবার ছিল প্রধানমন্ত্রী ১২২ তম পর্ব। এদিন পুর নিগমের ১৫ নম্বর ওয়ার্ডে বসে মন কি বাত শুনলেন বিধায়ক দীপক মজুমদার। উপস্থিত ছিলেন নিগমের কর্পোরেটর নিবাস দাস, রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন, এদিন প্রধানমন্ত্রী এই মন কি বাত অনুষ্ঠানে অপারেশন সিন্দুরের সাফল্য তুলে ধরেন।পাশাপাশি মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের পর ঝাড়খণ্ড সহ মাওবাদী অধ্যুষিত এলাকায় জনজীবন স্বাভাবিক হয়েছে বলেও প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে।কিছুদিন আগে প্রধানমন্ত্রী নর্থ ইস্ট সামিটে অংশগ্রহণ করেছিলেন।এই মন কি বাত অনুষ্ঠানে উত্তর পূর্বাঞ্চলের ভূয়সী প্রশংসা করেন মোদী। এক মাসের মত বাকি আছে আন্তর্জাতিক যোগা দিবসের। সুস্থ থাকার লক্ষ্যে সকলকে যোগার সঙ্গে যুক্ত হতে আহবান প্রধানমন্ত্রী এদিন রেখেছেন বলে জানান মেয়র।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী