পরিস্থিতি খতিয়ে দেখতে বিভিন্ন এলাকা পরিদর্শন পশ্চিম জেলা শাসকের

আগরতলা : বর্ষণে বাড়ছে নদীর জল। কিছু নিচু এলাকায় জল ঢুকেছে। পুরো পরিস্থিতির উপর নজর রেখে চলেছেন পশ্চিম জেলা শাসক ডঃ বিশাল কুমার। শুক্রবার তিনি বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরে নিজ অফিস কক্ষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে পশ্চিম জেলার জেলা শাসক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। বড়ধরণের ক্ষয়ক্ষতির কোন খবর নেই। কিছু জায়গার লোকজন নিজ বাড়ি ছেড়ে আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছেন। ত্রাণ শিবির সক্রিয় রাখা রয়েছে। উদ্ধার কারী দল তৈরি রাখা হয়েছে। জেলা প্রশাসনের ১১ টি ও এস ডি আর এফের ৩ টি টিম তৈরি। তিনি জানান কিছু জায়গায় জল ঢোকা শুরু হলেও বিপদ সীমার নীচে রয়েছে। জিরানিয়া মহকুমায় দুই বাড়ি ক্ষতি হয়েছে। তারা আত্মীয় বাড়িতে চলে গেছেন।

Related posts

মন্ত্রী সভার অনুমোদনের পর ত্রিপুরা বিজ্ঞাপন নীতি ২০২১-এর দ্বিতীয় সংশোধনীর গেজেট নোটিফিকেশন জারি

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগরতলা শহরে মিছিল বামপন্থী ছাত্র-যুব সংগঠন সমূহের

২৩ অক্টোবর মায়ের গমনকে সামনে রেখে অনুষ্ঠিত হল প্রস্তুতি পর্যালোচনা সভা