বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিশুদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা

আগরতলা : প্রতিবছর বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় রাজ্যে। এবছরও এর ব্যতিক্রম হবে না। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বুধবার হয় অঙ্কন প্রতিযোগিতার। রাজধানীর সুকান্ত একাডেমীতে হয় এই অঙ্কন প্রতিযোগিতা। তিনটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতায় দুই শতাধিক ক্ষুদে শিল্পী অংশগ্রহণ করে। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের আধিকারিকরা। পর্ষদের এক আধিকারিক জানান এই বছর বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে প্লাস্টিক দূষণ নির্মূল করা। কারন প্লাস্টিক দূষণের ব্যাপক প্রভাব পড়ছে পরিবেশের উপর। এই বিষয়টিকে মাথায় রেখে এক মাস ব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এদিন শিশুদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায়।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী