৫ চোরকে জালে তুলল পশ্চিম আগরতলা থানার পুলিস

আগরতলা : ৫ চোরকে জালে তুলল পশ্চিম আগরতলা থানার পুলিস। উদ্ধার পশ্চিম জেলা আদালত থেকে চুরি যাওয়া ব্যাটারি।শুক্রবার সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান পশ্চিম জেলা আদালতের নাজির থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ আদালত চত্বর থেকে দুইটি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে চোরেরা। পশ্চিম আগরতলা থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে ৫ চোরকে আটক করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া ব্যাটারি দুইটি। ধৃতদের মধ্যে দুই জনকে আটক করা হয়েছে জওহর ব্রিজের নিচ থেকে। বাকিদের আটক করা হয়েছে বর্ডার গোল চক্কর এলাকা থেকে। = তিনি আরও জানান গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ বর্ডার গোলচক্কর জয় দুর্গা পাড়ার আমন চৌহানের বাড়ি থেকে ৬২ পিচ বেনারসি শাড়ি উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতদের পুলিস রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

Related posts

জিবি হাসপাতালে সহসাই আরও একজনের কিডনি প্রতিস্থাপন করা হবেঃমুখ্যমন্ত্রী।

সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হল ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর

রাজ্যে এসআইআর লাগু নিয়ে ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির সাংগঠনিক সভা