আগরতলার বিভিন্ন হোস্টেল গুলি সরজমিনে ঘুরে দেখেন বিধানসভার এসসি,এসটি ও মাইনোরিটি সর্বদলীয় কমিটির

আগরতলা : আগরতলার বিভিন্ন হোস্টেল গুলি সরজমিনে ঘুরে দেখেন বিধানসভার এসসি,এসটি ও মাইনোরিটি সর্বদলীয় কমিটির সদস্যরা বুধবার আগরতলার বিভিন্ন হোস্টেল গুলি সরজমিনে ঘুরে দেখেন। এদিন তারা ১১ টি হোস্টেল ঘুরে দেখেন। এই কমিটিতে বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়করা রয়েছেন। কমিটির সদস্য বিধায়ক রণজিৎ দাস, বিধায়ক জিতেন্দ্র মজুমদার সহ অন্যান্যরা এইদিন আগরতলা শহরের বিভিন্ন ছাত্র ও ছাত্রী নিবাস গুলি সরজমিনে ঘুরে দেখেন। কমিটির চেয়ারম্যান রণজিৎ দাস জানান এসসি, এসটি ও মাইনোরিটিদের জন্য যে সকল উন্নয়নমূলক কাজ চলছে সেই গুলি খতিয়ে দেখা এই কমিটির কাজ। এই কমিটি সবকিছু খতিয়ে দেখার পর কোথাও কোন কাজের ঘাটতি থাকলে সরকারকে পরামর্শ দেওয়া হয়। সব কিছু তারা খতিয়ে দেখেন। কথা বলেন দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে।

Related posts

প্রথা মেনে রাজধানীর দুর্গা বাড়িতে অধিবাস পূজার মাধ্যমে শুরু হলো কাত্যায়নী দুর্গাপূজো

পুর নিগমের ৫ বছর অতিক্রম হলেও কাজ বলতে কিছুই নেইঃমানিক সরকার

ধর্মনগরে সিপিআইএম-এর প্রচার সজ্জা চুরির অভিযোগে থানার সামনে বিক্ষোভ প্রদর্শন সিপিআইএম-এর