দুই দিন ব্যাপী আম ও আনারস উৎসবের সূচনা করলেন মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা : রাজধানীর শিশু উদ্যানে মঙ্গলবার শুরু হয়েছে আম ও আনারস উৎসব। দুই দিন ব্যাপী চলবে এই উৎসব।নাবার্ড ত্রিপুরা ও ভলান্টিয়ারী হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার যৌথ উদ্যোগে হচ্ছে আম ও আনারস উৎসব। এই আম ও আনারস উৎসবের সুচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায় সহ অন্যান্যরা। দুদিন ব্যাপী এই মেলার বিশেষ আকর্ষণ হল ত্রিপুরার ডম্বুরে উৎপাদিত বিভিন্ন প্রজাতির বিদেশী আম। কিউজাই, চ্যাংমাই, ব্যানানা আম সহ বিভিন্ন প্রজাতির আম এই মেলায় প্রদর্শনের ও বিক্রয়ের ব্যবস্থা করা হয়েছে। মন্ত্রী বিকাশ দেববর্মা জানান রাজ্যে আম ও আনারসের ফলন প্রচুর পরিমাণে হয়। আম ও আনারস চাষ করে স্বয়ম্বর হওয়া যায়। এতে লাভও হয় ভালো। বিভিন্ন জায়গা থেকে আম ও আনারস নিয়ে বসেছেন বিক্রেতারা।

Related posts

People must remove TMC misrule in Bengal: Tripura CM

পরিবহণ দপ্তরের অধিন চলমান বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পর্যালোচনা বৈঠক করলেন দপ্তরের মন্ত্রী

বাংলায় তৃণমূলের দুঃশাসন মুক্ত করতে হবে জনগণকে: ত্রিপুরার মুখ্যমন্ত্রী