শ্রম কমিশনারের অফিসে ত্রিপাক্ষিক বৈঠক চা- বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে

আগরতলা : চা- বাগানের স্টাফ ও সাব- স্টাফদের মজুরি সংক্রান্ত বিষয় নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক। শুক্রবার শ্রম কমিশনারের কার্যালয়ে হয় বৈঠক। মালিক পক্ষ, শ্রমিক পক্ষের প্রতিনিধিরা ছিলেন। এছাড়াও ছিলেন শ্রম কমিশনার সহ অন্য আধিকারিকরা। দীর্ঘ আলোচনা হয় বৈঠকে। চা- শ্রমিক সংগঠনের নেতা কানু ঘোষ জানান, এ ধরণের বৈঠকে আগেও অনেক করতে হয়েছে। তিনি জানান, গত বছর ১৭ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু মালিক পক্ষ এবার বলছে ১০ শতাংশ বৃদ্ধি করবে। এতে শ্রমিক পক্ষ সহমত নয়।

Related posts

শিশু অধিকার সুরক্ষা কমিশনের অফিসে প্রথম বারের মতো ‘শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ’ অনুষ্ঠিত হয় বুধবার

আগরতলায় মিলন চক্র ক্লাবের নবনির্মিত ত্রিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মেয়র

৪ দফা দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করল টি.এস.ইউ