কৃষকদের উৎপাদিত ফসলের যেন সঠিক দাম পায় তাদের সাহায্য করার জন্য সরকার এগিয়ে আসছে—রতন

আগরতলা : সি আই আই ত্রিপুরা পঞ্চম আনারস উৎসব। শুক্রবার আগরতলা প্রজ্ঞাভবনে হয় এই উৎসব। এতে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ,দপ্তরের সচিব অপূর্ব রায়, শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা ডঃ শৈলেশ কুমার যাদব সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে উদ্যানবিদ্যা দপ্তরের সহযোগিতায় হয় এই উৎসব। উৎসব নিয়ে বলতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, রাজ্যে ৫৮ হাজারের বেশী হেক্টরে বিভিন্ন ফল চাষ করা হচ্ছে। এর মধ্যে ১১ হাজার হেক্টরের বেশী জায়গায় আনারস চাষ করা হচ্ছে। কিউ আনারস চাষ বেশী হচ্ছে। আর ক্যুইন আনারস চাষ বেশী হচ্ছে পশ্চিম ও সিপাহীজলা জেলায়। মন্ত্রী বলেন, কৃষকদের পাশে দাঁড়াচ্ছে সরকার। কৃষকদের উৎপাদিত ফসলের যেন সঠিক দাম পায় তাদের সাহায্য করার জন্য সরকার এগিয়ে আসছে। ত্রিপুরা থেকে বিভিন্ন রাজ্যে প্রতিবছর বিপুল পরিমাণ আনারস যাচ্ছে। রাজ্যে সারা বছর আনারস চাষ হয়। আগামী দিনে কৃষকদের আরও কিভাবে সাহায্য করা যায় এদিনের আলোচনায় উঠে এসেছে। এদিকে এদিন ট্যাকনিক্যাল সেশনে রাজ্য ও বহিঃরাজ্যের আধিকারিকরা অংশ নেন। বিভিন্ন বিষয় উঠে আসে।

Related posts

আন্তর্জাতিক মে দিবস উপলক্ষ্যে সি.আই.টি.ইউ-র উদ্যোগে প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় সভা

আগরতলার বেনুবন বিহারে বুদ্ধ জয়ন্তী উৎসবের আনুষ্ঠানিক সুচনা করলেন রাজ্যপাল

মে দিবস উপলক্ষ্যে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা