আগরতলা : সমগ্র দেশের সাথে রাজ্যেও হোলি উৎসবে মেতে উঠল সকল অংশের মানুষ। রঙের উৎসবের আনন্দে মেতে উঠলেন ছোট থেকে বড় আবাল বৃদ্ধ বনিতা সকলে। এই দোল উৎসব বসন্ত উৎসব নামেও পরিচিত৷ প্রতিবছর দোল পূর্ণিমার পরের দিন সর্বত্র হোলি খেলায় মেতে উঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা৷ ছেলে- মেয়েদের মধ্যে কোন খামতি নেই আধুনিকতার ছোঁয়ায় ডট কমের যুগেও হোলি খেলা নিয়ে। প্রতিবারের মতো এবারো দোল পূর্ণিমার দিন থেকে রঙ খেলায় মেতে উঠল সকলে। এদিন রাজধানীর বিভিন্ন জায়গায় যুবক-যুবতীরা রঙের উৎসবের আনন্দ উল্লাসে গা ভাসান। হোলি খেলার এই দিনটি যেন সকলের কাছে সবচেয়ে বেশি আনন্দের৷ সকাল থেকে বিকেল বিভিন্ন স্থানে চলে রঙ খেলার ধুম। রঙ খেলায় মাতোয়ারা এক মহিলা জানান সকাল থেকে রঙ খেলার মেতে উঠেছেন। তবে অর্গানিক রঙ দিয়ে রঙ খেলায় মেতে উঠেছেন।
সমগ্র দেশের সাথে রাজ্যেও দোল পূর্ণিমা উপলক্ষ্যে বসন্ত উৎসবে মেতে উঠল সকল অংশের মানুষ
5