একাধিক ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার

আগরতলা : শুক্রবার অনুষ্ঠিত হবে এডিসি নির্বাচনের ভোট গণনা। ইতিমধ্যে ভোট গণনাকে সামনে রেখে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি গণনা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সিসি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে। বৃহস্পতিবার পশ্চিম জেলার অন্তর্গত বিভিন্ন ভোট গণনা কেন্দ্র গুলি সরজমিনে ঘুরে দেখেন পশ্চিম জেলার জেলা শাসক তথা জেলার নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার। এইদিন একাধিক ভোট গণনা কেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখার পর জেলা নির্বাচনী আধিকারিক ডাঃ বিশাল কুমার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান ইতিমধ্যে কাউন্টিং এজেন্টদের নাম চলে এসেছে প্রশাসনের কাছে। ভোট গণনাকে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে বৈঠক করা হয়েছে। প্রতিটি ভোট গণনা কেন্দ্রে ত্রি-স্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা ভোট গণনা প্রক্রিয়া সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলেও জানান তিনি।

Related posts

ছেলের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসির নিকট সাহায্যের আবেদন জানান এক হতদরিদ্র পিতা

বার্ষিক সাধারণ সভার মধ্যদিয়ে নতুন করে গঠন করা হল ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব পরিচালন কমিটি

পরপর দুই দিনে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করল এয়ারপোর্ট থানার পুলিশ