আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সরজমিনে পরিদর্শন করেন রাজ্যপাল

oplus_136314880

আগরতলা : বৃহস্পতিবার আগরতলা শহরের বেশ কয়েকটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। এইদিন তিনি আখাউরা পয়ঃনিষ্কাশন শোধনাগার, চন্দিনামুড়ার এমআরএফ স্টেশন সহ ট্রান্সফার স্টেশন ও উষা বাজারের জল শোধনাগার কেন্দ্রটি সরজমিনে ঘুরে দেখেন। রাজ্যপালের সাথে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার সহ অন্যান্যরা। রাজ্যপাল এইদিন কথা বলেন পাম্প অপারেটর থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের সাথে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জানান আগরতলা শহরবাসীর কাছে যেন পানীয় জল সঠিকভাবে পৌঁছায় তার জন্য যথাযথ ব্যবস্থাপনা রয়েছে। বিভিন্ন প্রকল্প এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষের কাছে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে দপ্তর কাজ করে যাচ্ছে।

Related posts

উদয়পুর মহকুমায় গুলি কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টা সময় সীমা বেঁধে দিল তিপ্রা মথা

২৭ সেপ্টেম্বর রবিবার খোলা থাকবে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!