Home First post রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের কাশ্মীর প্রসঙ্গ, পাকিস্তানের হয়ে ব্যাট ধরলেন এরদোয়ান!

by sokalsandhya
0 comments

ভারত : রাষ্ট্রপঞ্জের মঞ্চে কাশ্মীর সমস্যা নিয়ে আবার সরব হলেন তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ান। পুরনো অবস্থানই ব্যক্ত করলেন তিনি। রাষ্ট্রপুঞ্জের ৮১তম সাধারণ সভায় এরদোয়ান কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে জানান, আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান করা উচিত!

রাষ্ট্রপুঞ্জে এরদোয়ান বলেন, ‘‘দক্ষিণ এশিয়ায়, কাশ্মীর সমস্যা-সহ সকল বিরোধ রাষ্ট্রপুঞ্জের সনদ এবং প্রাসঙ্গিক প্রস্তাবনা কাঠামোর মধ্যে থেকে আলোচনা করে সমাধান করা গুরুত্বপূর্ণ।’’ তুরস্কের মুখে কাশ্মীর প্রসঙ্গ নিয়ে ভারত এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি।

তবে এই প্রথম বার নয়, অতীতেও বার বার রাষ্ট্রপুঞ্জের মতো আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর প্রসঙ্গ তুলেছেন এরদোয়ান। গত বছর সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভাতেও কাশ্মীর সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘‘আমরা আশা করি, কাশ্মীরের ভাই-বোনেদের কল্যাণের জন্য রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবনা মেনে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত।’’ সেই সময়ে নয়াদিল্লি তুরস্কের প্রেসিডেন্টের এ-হেন মন্তব্যের তীব্র নিন্দা করে প্রতিক্রিয়া জানিয়েছিল। ভারতের বক্তব্য ছিল, ‘‘কাশ্মীর প্রসঙ্গে আমাদের অবস্থান খুবই স্পষ্ট, আর তার কোনও পরিবর্তন হবে না। এটা দ্বিপাক্ষিক বিষয়। ভারত ও পাকিস্তানের মধ্যে এই বিষয়ে মধ্যস্থতায় কোনও তৃতীয় পক্ষের প্রয়োজন হবে না।’’

রাষ্ট্রপুঞ্জের মঞ্চে বার বার কাশ্মীর প্রসঙ্গ তোলেন এরদোয়ান। ২০২৩, ২০২২ এবং ২০২০ সালেও রাষ্ট্রপুঞ্জে কাশ্মীর প্রসঙ্গ তুলেছিলেন এরদোয়ান। অতীতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গেলেও ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। এটা দুর্ভাগ্যজনক। আশা করছি, কাশ্মীরে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হবে দুই দেশ।” শুধু আন্তর্জাতিক মঞ্চে নয়, এরদোয়ান বার বার পাকিস্তান সফরে এসেও কাশ্মীর নিয়ে সরব হয়েছেন। গত বছর ফেব্রুয়ারিতে পাক সফরে গিয়েও কাশ্মীর সমস্যা সমাধানের জন্য আলোচনার বার্তা দেন তুরস্কের প্রেসিডেন্ট। তবে তাঁর এই ‘অযাচিত’ মন্তব্যের প্রতিবাদ জানায় ভারত।

 

ভারত বরাবর আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীরকে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে এসেছে। এ নিয়ে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা অনভিপ্রেত বলেও বারবার হুঁশিয়ারি দিয়ে এসেছে নয়াদিল্লি। তবে এরদোয়ান যে কাশ্মীর প্রসঙ্গে অনড়, তা আবার ব্যক্ত করলেন রাষ্ট্রপুঞ্জের মঞ্চে

 

You may also like

Leave a Comment

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00

SOKAL SANDHYA is the Best Newspaper and Magazine 

Edtior's Picks

Latest Articles