বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছেঃমেয়র দীপক মজুমদার

oplus_0

আগরতলা : আগরতলা শহরে যারা পূজা দেখতে আসবে তারা যেন সাচ্ছন্দে পূজা দেখতে পারে তার জন্য বিভিন্ন দপ্তর থেকে যে সকল উন্নয়ন মূলক কাজ হাতে নেওয়া হয়েছে সেই গুলি প্রায় শেষ। অনেকে ভুল প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে যে পূজার সময় আগরতলা শহরে পূজা দেখতে আসলে সমস্যা হবে। এইটা সম্পূর্ণ ভুল ও মিথ্যা। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এমনটা জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি সকলের প্রতি বার্তা দেন নিরাপদে, স্বচ্ছন্দে সকলে আগরতলা শহরের পূজা দেখতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। বর্তমানে রাত জেগে মানুষ পূজা উপভোগ করে। তার থেকে একটা বিষয় স্পষ্ট বর্তমানে নিরাপত্তা রয়েছে। দীপক মজুমদার সকলের প্রতি আহ্বান জানান আরক্ষা প্রশাসনে সহযোগিতা করার জন্য। তিনি আরও জানান বিগত বছরের ন্যায় এই বছরও মায়ের গমনের আয়োজন করা হয়েছে। ২৩ অক্টোবর মহারাণী তুলসীবতি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হবে মায়ের গমন। মায়ের গমনে সকল ক্লাব ও পূজা উদ্যোক্তাদের অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। বিগত বছরের তুলনায় এই বছর আগরতলা শহরে পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলেও জানান তিনি।

Related posts

বিজয়া দশমীতে সমগ্র রাজ্যে ২৩ টি মাছ বিক্রয় কেন্দ্র খুলবে মৎস্য দপ্তরঃমৎস্য দপ্তরের সচিব এস প্রভু

এসআইআর বাতিল ও জ্ঞানেশ ইস্যুতে পূজার পরেই রাজ্য জুড়ে আন্দোলনে নামবে প্রদেশ কংগ্রেসঃআশিস কুমার সাহা

দুর্গা পূজা উপলক্ষ্যে আমতলি থানার নৈশ কালীন বিশেষ যানবাহন চেকিং অভিযান