পুর নিগমের ৪৪ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে আক্রান্ত বাম কর্মী সমর্থকরা

আগরতলা : আগরতলা পুর নিগমের ৪৪ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি ভোট প্রচারে গিয়ে আক্রান্ত বাম কর্মী সমর্থকরা। আক্রান্ত বিমল শুক্ল দাস জানান এইদিন ৪৪ নং ওয়ার্ডের বামফ্রন্ট প্রার্থীকে নিয়ে ওনারা বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হন। কিছু বাড়িতে প্রচার করার পর বিজেপি কর্মী সমর্থকরা এসে তাদের প্রচারে বাধা দান করে এবং বাড়ি বাড়ি ভোট প্রচার করা যাবে না বলে জানিয়ে দেয়। তখন বাম কর্মী সমর্থকরা নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে। এমন সময় বিজেপির কর্মী সমর্থকরা দলবদ্ধ ভাবে তাদের পিছু ধাওয়া করে। সাথে সাথে বাম কর্মী সমর্থকরা যে যার মতো করে ঘটনাস্থল ত্যাগ করে। তিনি বাধ্য হয়ে দলীয় কর্মী কৃষ্ণ কমল ঋসি দাসের বাড়িতে আশ্রয় নেন। কিছু সময় বাদে বিজেপির কর্মীরা কৃষ্ণ কমল ঋসি দাসের বাড়িতে গিয়ে কৃষ্ণ কমল ঋসি দাসকে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ডাকে। কিন্তু সে ঘর থেকে বেরিয়ে আসতে অস্বীকার করে। তখন বিজেপি কর্মীরা ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। তারা ঘরে প্রবেশ করে ওনাকে দেখতে পেয়ে ঘর থেকে টেনে হেঁচড়ে বের করে নিয়ে আসে। এবং বাস লোহার রড দিয়ে মারধর করে। এতে ওনার মাথা ফেটে যায়। তিনি এই ঘটনার নিন্দা জানান।

Related posts

পুর ও নগর নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছেঃমন্ত্রী রতন লাল নাথ

মুখ্যমন্ত্রী গণতন্ত্র হত্যা করার নিল নক্সা তৈরি করেছেনঃবিরোধী দলনেতা

পুর ও নগর ভোটের জনতার রায় বন্দি ইভিএম গুলি রাখা হলো স্ট্রং রুমে