আগরতলা, ২০ নভেম্বর:- লেফুঙ্গা থানার পুলিশ ও এস.টি.এফ-এর যৌথ অভিযানে উদ্ধার ২৬০ কেজি শুকনো গাঁজা। জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেফুঙ্গা থানার পুলিশ ও এস.টি.এফ যৌথ ভাবে লেফুঙ্গা থানার অন্তর্গত মোকামবাড়ি এলাকায় অভিযান চালায়। এই অভিযানে প্যাকেট করা অবস্থায় ২৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া জানান নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মোকামবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এই অভিযানে ২৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজার প্যাকেট গুলি লেফুঙ্গা থানায় নিয়ে আসা হয়। ওসি রাজকুমার জমাতিয়া আরও জানান উদ্ধার হওয়া ২৬০ কেজি শুকনো গাঁজার আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ লক্ষাধিক টাকা হবে।
লেফুঙ্গা থানার পুলিশ ও এস.টি.এফ-এর যৌথ অভিযানে মোকামবাড়ি থেকে উদ্ধার ২৬০ কেজি শুকনো গাঁজা
4