আগরতলা, ২০ নভেম্বর:– বিধায়িকা স্বপ্না দেববর্মার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালো আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙালির রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্র পাল জানান তিপ্রা মথার বিধায়কা স্বপ্না দেববর্মা সম্প্রতি বাঙালী ছেলেদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনার সূত্রপাত রাজধানীর ভগবান ঠাকুর চৌমুহনীতে। সেখানে একজন শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উত্তাপন করে মারধর করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে বিধায়িকা এই ধরনের মন্তব্য করেছেন। ধর্ষকের কোন ধরনের জাতপাত ধর্ম নেই। এই ধরনের ঘটনায় কেউ দোষী সাব্যস্ত হলে তার কঠোর শাস্তির দাবি জানায় আমরা বাঙালি। একজন ব্যক্তি দোষী না নির্দোষ বিচার না করে এই ধরনের মন্তব্য করা ঠিক নয়। সাব্রুম মহকুমায় দুই জনজাতি ব্যক্তি দ্বারা এক বাঙালি মহিলা ধর্ষণের শিকার হয়েছে। অথচ এখনো কেউ গ্রেপ্তার হয় নি। গৌরাঙ্গ রুদ্র পাল বিধায়িকা স্বপ্না দেববর্মার মন্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সাথে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
বিধায়িকা স্বপ্না দেববর্মার বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানালো আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি
1